থাইল্যান্ডে পিকআপে মালবাহী ট্রেনের ধাক্কা, নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-০৫ ১১:১৮:৪৯
থাইল্যান্ডে একটি পিকআপে মালবাহী ট্রেনের ধাক্কায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত আড়াইটার দিকে চাচোয়েংসাও প্রদেশের একটি ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
এক বিবৃতিতে বিষয়টি জানায় থাইল্যান্ডের রাষ্ট্রীয় রেলওয়ে কর্তৃপক্ষ।
এতে বলা হয়, ট্রেনচালক ক্রসিংয়ের কাছে যাওয়ার সময় সতর্কতামূলক হর্ন বাজিয়েছিলেন। কিন্তু মাছ পরিবহনকারী পিকআপটিকে আঘাত করার আগে ট্রেনটি থামাতে পারেননি তিনি। ট্রেনচালক তিনবার অ্যালার্ম বাজিয়ে প্রোটোকল অনুসরণ করেছিলেন, কিন্তু পিকআপটি কাছাকাছি থাকায় চালকের পক্ষে সময়মতো ট্রেন থামানো সম্ভব হয়নি।
দুর্ঘটনার আগ মুহূর্তে পিকআপ থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচে যান ২০ বছর বয়সী এক যুবক। তিনি বলেন, পিকআপচালক ভেবেছিলেন ক্রসিং পার হয়ে যেতে পারবেন। কিন্তু হঠাৎ দেখেন ট্রেনটি চলে এসেছে।
সূত্র: এনডিটিভি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














