লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-০৬ ১৫:২৬:৩১


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১৪ কোটি ২৭ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জেএমআই হসপিটালের শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ২ লাখ ৮৭ হাজার টাকার।

১৩ কোটি ৬৮ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে লিগ্যাসী ফুটওয়্যার লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- খান ব্রাদার্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, মেট্রো স্পিনিং, সি পার্ল হোটেল, অ্যামারেল্ড অয়েল, সোনালী লাইফ ইন্স্যুরেন্স এবং জেমিনি সি ফুড লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস