ব্লক মার্কেটে লেনদেন ৩৯ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-০৬ ১৬:৫৩:৫৭


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫৪টি কোম্পানির মোট ৩৯ কোটি ২০ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে,  ব্লক মার্কেটে সবচেয়ে বেশি অ্যামারেল্ড অয়েলের ৮ কোটি ২৩ লাখ ৭৩ হাজার, দ্বিতীয় স্থানে বিকন ফার্মার ৪ কোটি ১২ লাখ ৭৪ হাজার এবং তৃতীয় স্থানে আলিফ ইন্ডাস্ট্রিজের ৪ কোটি ৭ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আরডি ফুডের ৩ কোটি ৯৯ লাখ ৩৩ হাজার, সি পার্ল হোটেলের ২ কোটি ৩৩ লাখ ১৩ হাজার, আলহাজ টেক্সটাইলের ২ কোটি ১৭ লাখ ৩৫ হাজার, ফরচুনের ২ কোটি ৯ লাখ ৩৫ হাজার, সোনালী পেপারের ১ কোটি ৫২ লাখ ৮২ হাজার, কেডিএস এ্যাক্সেসরিজের ১ কোটি ৪২ লাখ ৩১ হাজার এবং লুব-রেফ বাংলাদেশের ১ কোটি ৩০ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস