রাবিতে রমজানে অফিস সময় তিনটা পর্যন্ত
প্রকাশ: ২০১৬-০৬-০৬ ১৮:২৬:৩৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রমজান মাস উপলক্ষে নতুন অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক মো. মশিহুর রহমান মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন।এর আগে অফিস সময় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ছিল।
বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক একেএম মাহমুদুল হক বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার কারণে স্বাভাবিকভাবে সরকারী কর্মকর্তা কর্মচারীদের থেকে বেশি সুবিধা পেয়ে থাকি। আর ৬ঘন্টা সময় দায়িত্ব পালন করি এটা স্বাভাবিক। আর রমজানেও কোন সমস্যা হতে পারে বলে মনে হয় না।
নতুন এ অফিস সময়ের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. শাহ্ আজম বলেন, আসলে রাতে সেহরী খেয়ে ঘুমিয়ে সকাল ৮টায় আসাটা কষ্টকর হয়ত এইজন্য সকাল ৯টায় অফিস সময় শুরু করা হয়েছে। এছাড়া ৩টা পর্যন্ত অফিস সময় করাতে কোন সমস্যা হবে না। তিনি আরো বলেন, যদি সময়টাকে অপরিবর্তিত রেখে কাজের সমন্বয় করা সম্ভব হয় সেটা তো ভালো।
সানবিডি/ঢাকা/হৃদয়/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













