রাবিতে বিষাক্ত উদ্ভিদ অপসারণ কর্মসূচি পালন
প্রকাশ: ২০১৬-০৬-০৬ ১৯:১৩:১৮
বিশ্ব পরিবেশ দিবস ২০১৬ উপলক্ষে রাজশাহী বিশ^বিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন লিনার্ক (লাইফ ন্যাচার অ্যান্ড এনভাইরনমেন্ট রিসার্চ ক্লাব) পরিবেশের জন্য ক্ষতিকারক উদ্ভিদ পার্থেনিয়াম অপসারণ কর্মসূচি পালন করেছে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পার্থেনিয়াম অপসারণ কর্মসূচির উদ্বোধন করেন ‘ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়া’র চেয়ারম্যান ড. আতিক রহমান।
উদ্বোধন শেষে লিনার্ক’র সভাপতি নোশিন আনজুম ঝিলিকের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা পার্থেনিয়ামের নানা ক্ষতিকারক দিক তুলে ধরেন এবং এ উদ্ভিদ অপসারণে সকলকে উদ্বুদ্ধ করে এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য আহ্বান জানান।
সমাবেশে পার্থেনিয়াম নামের এই ক্ষতিকারক দিক তুলে ধরতে গিয়ে বক্তারা বলেন, মানুষের শ্বাসনালীতে অ্যালার্জীর প্রকাশ ঘটায়, মানুষের দেহের বিভিন্ন বায়ুঘটিত রোগ সৃষ্টি করে, মানুষের চর্মরোগের সৃষ্টি করে, এতে ‘সিসক্ইুটারপিন ল্যাকটোনস’ নামক পদার্থ পাওয়া যায় যা স্বাস্থ্যের বিষাক্ত পতিক্রিয়া সৃষ্টি করে, গৃহপালিত পশুর জন্য বিষাক্ত এবং তার দুধের স্বাধকে তিক্ত করে, এটি উদ্ভিদ বৈচিত্রের জন্য হুমকি স্বরুপ ও শস্য উৎপাদনের জন্য বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।
এর আগে বেলা সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে এক র্যালি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামেন গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, রাবির কৃষি প্রকল্পের উপদেষ্টা অধ্যাপক ড. শহীদুল আলম, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. নাসিরুদ্দিন ও মো. মামুনূর রশীদ সরকারসহ লিনার্কের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/হৃদয়/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













