লেনদেনের শীর্ষে সোনালী পেপার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-০৭ ১৫:০৭:৫২


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৩৭ কোটি ১০ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ২৫ লাখ ৯৯ হাজার টাকার।

১৮ কোটি ৭০ লাখ ৮০ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স , অ্যামারেল্ড অয়েল, সি পার্ল হোটেল, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, মেট্রা স্পিনিং, লিগ্যাসী ফুটওয়্যার এবং সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস