দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-০৭ ১৫:২০:১৬


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৭৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯৯০ বারে ৮০ লাখ ২ হাজার ৫৬৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৬ কোটি ২৬ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ইউনিয়ন ক্যাপিট্যালের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৩৭ শতাংশ । কোম্পানিটি ৪১০ বারে ১১ লাখ ৬৭ হাজার ৯০৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৫ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা প্রিমিয়ার ব্যাংকেরশেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ০৬ শতাংশ । কোম্পানিটি ২৮৯ বারে ১২ লাখ ৪৮ হাজার ৪৫৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৪৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রিমিয়ার সিমেন্টের ২.৫৪ শতাংশ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ২.৩৮ শতাংশ, আজিজ পাইপসের ২.১৯ শতাংশ, সোনালী পেপারের ২.০৮ শতাংশ, ফার কেমিক্যালের ১.৮৬ শতাংশ, ফু-ওয়াং ফুডের ১.৭৬ শতাংশ এবং ইয়াকিন পলিমারের ১.৬৭ শতাংশ শেয়ারদর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস