চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৮-০৭ ১৮:৩৬:০৬
প্রবল বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা (চবি) বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। আগামী ৮ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত বন্ধ বিশ্ববিদ্যালয়টি। কিন্তু অফিসের সকল কার্যক্রম চলবে।
সোমবার (৭ আগস্ট) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এসম উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে সহ বিভিন্ন পর্ষদের প্রতিনিধিবৃন্দ।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













