দেড় ঘন্টায় ১৪০ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-০৯ ১১:৫৬:২২


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন ছাড়ালো ১৪০ কোটি টাকার বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বুধবার (৯ আগস্ট) বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১ দশমিক ৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩১৩ পয়েন্টে। এসময় প্রধান সূচকের সঙ্গে ‘ডিএস৩০’ সূচকও ১ দশমিক ৯৫ পয়েন্ট কমেছে। আর ‘ডিএসইএস’ সূচক ০ দশমিক ২১ বেড়েছে।

এসময় ডিএসইতে ১৪০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এ সময়েরে মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৭টি কোম্পানির শেয়ারের।

এনজে