নজরুল বিশ্ববিদ্যালয়ে দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আপডেট: ২০১৬-০৬-০৭ ১১:৪২:১২
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পালিত হলো।সোমবার (০৬জুন’২০১৬) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম তাঁর অফিস কক্ষে কেক কেটে বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপনের শুভ উদ্বোধন করেন। এরপর জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান।
পরে উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম-এর নেতৃত্বে প্রশাসন ভবনের সামনে থেকে এক শোভাযাত্রা বের হয়ে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় ট্রেজারার, ডিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম তাঁর বক্তব্যে বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দেশপ্রেম এবং মানবপ্রেমকে ধারণ ও লালন করার মধ্য দিয়ে এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের জন্য একটি স্মারক গ্রন্থের মতো কাজ করে যাবে।’ এসময় ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমানও বক্তব্য রাখেন।
উল্লেখ্য ২০০৬ সালের ৯ মে জাতীয় সংসদে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন’ পাস হয়। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্তানুযায়ী এখন থেকে এই দিনটিই বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করা হবে।
সানবিডি/ঢাকা/আজিজার/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












