নেপালে বন্যা-ভূমিধসে নিহত ৩৮
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-০৯ ১৪:০৬:০৫
নেপালে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৩৩ জন।
মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর এনডিটিভির।
নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মানা আচারিয়া বলেন, উদ্ধারকর্মীরা আটকেপড়াদের উদ্ধারকাজ করে যাচ্ছেন। কাঠমান্ডুতে একটি পুরো বাড়ি ভূমিধসে ভেসে গেছে। নিখোঁজ রয়েছেন সেই বাড়ির ছয় বাসিন্দা।
পুলিশ জানায়, ভূমিধসের কারণে বিভিন্ন এলাকায় রাস্তা বন্ধ হয়ে আছে। যোগাযোগব্যবস্থা একদম খারাপ। তাই তাদের উদ্ধারকাজ কঠিন হয়ে গেছে।
প্রতিবছর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারি বৃষ্টিপাত হয় হিমালয়কন্যা নেপালে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














