দর বৃদ্ধির শীর্ষে এমবি ফার্মা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-০৯ ১৫:৩৮:২২


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৪৮  শতাংশ। কোম্পানিটি ৬৩১ বারে ৩৮ হাজার ২১৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ২৯ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা লিব্রা ইনফিউশনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৮৩  শতাংশ । কোম্পানিটি ১ হাজার ২৮৪ বারে ৩০ হাজার ২০৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৬৩ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা এ্যাপেক্স স্পিনিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৭৪ শতাংশ। কোম্পানিটি ৮০৭ বারে ১ লাখ ৬০ হাজার ৫৯৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ২৪ কোটি  টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ন্যাশনাল টি কোম্পানির ৩.৬১ শতাংশ, আরামিট লিমিটেডের ৩.৬০ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ২.৭২ শতাংশ, আরিফ ইন্ডাস্ট্রিজের ২.১৬ শতাংশ, এ্যাপেক্স ট্যানারির ২.১২ শতাংশ, প্রাণের ২.১০ শতাংশ এবং কহিনূর কেমিক্যালের ১.৮৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস