দর পতনের শীর্ষে দেশবন্ধু পলিমার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-০৯ ১৫:৫০:৫৬


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে দেশবন্ধু পলিমার লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৮০৩ বারে ৫৫ লাখ ৯২ হাজার ৩৮৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৬ কোটি ৫০ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে ফু-ওয়াং ফুডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৬২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬ হাজার ৮২ বারে ৮৪ লাখ ৪১ হাজার ২৮২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৭ কোটি ৯৪ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৩৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৭৬ বারে ৫ লাখ ৯১ হাজার ৩৬৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৪৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ৭.০২ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৬.০৭ শতাংশ, রূপালী ব্যাংকের ৫.৬৯ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৫.৫২ শতাংশ,প্রিমিয়ার ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫.৪৯ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৫.৩৯ শতাংশ এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৫.২৯ শতাংশ শেয়ার দর কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস