নজরুল বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন অবকাশ ১২ জুন থেকে শুরু

প্রকাশ: ২০১৬-০৬-০৭ ১৩:৫৫:৪৬


JKKIUজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন অবকাশ শুরু হচ্ছে আগামী ১২ জুন থেকে। উপাচার্য দপ্তরের উপপরিচালক (তথ্য ও জনসংযোগ) হাফিজুর রহমান বলেন, গ্রীষ্মকালীন অবকাশ, পবিত্র রমজান মাস,জুমাতুল বিদা , শব-ই-কদর, ঈদুল-উল-ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাশ ও পরীক্ষাসমূহ আগামী ১২ জুন ২০১৬ ইং তারিখ রোজ রবিবার হতে ১৪ জুলাই ২০১৬ ইং তারিখ রোজ বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে।
৩ জুলাই ২০১৬ ইং তারিখ রোজ রবিবার হতে ১৪ জুলাই ২০১৬ ইং তারিখ রোজ বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে। ১৫ ও ১৬ জুলাই শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় আগামী ১৭ জুলাই ২০১৬ ইং তারিখ রোজ রবিবার হতে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাশ ও পরীক্ষা এবং অফিসসমূহ যথারীতি চলিবে।
দেশের দুরদুরান্ত হতে আগত শিক্ষার্থীদের   পরিবহনের ঝামেলা এড়াতে এবং শিক্ষার্থীদের সেশনজটের কথা চিন্তা করেই দুই ছুটি একসাথে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের সেশনজট চরম আকার ধারন করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটানা ৩৮ দিন ছুটি ঘোষণা করায় কিছু কিছু শিক্ষার্থী তাদের ফেসবুক ওয়ালে সেশনজটের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
সানবিডি/ঢাকা/এসএস