প্রথম দিনেই ১ কোটি শেয়ার লেনদেন
প্রকাশ: ২০১৬-০৬-০৭ ১৫:৫৮:৩৭
পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের লেনদেনের প্রথম দিনেই ১ কোটি ১৩ লাখ ৪৯ হাজার ৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ১৪০ কোটি ৭৭ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার একমি ল্যাবের অ্যাডজাস্টেড ওপেনিং প্রাইস ছিল ৮৫ টাকা ২০ পয়সা। এদিন শেয়ারটি ৩৪ টাকা ৫০ পয়সা বা ৪০ দশমিক ৪৯ শতাংশ দর বেড়ে সর্বশেষ ১১৯ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়। আজ শেয়ারটির দর ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা পর্যন্ত ওঠা-নামা করে।
কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ১৯ দশমিক ৭৪ পয়েন্টে।
ওষুধ-রসায়ন খাতের এই কোম্পানির অনুমোদিত মূলধন রয়েছে ৫০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন রয়েছে ২১১ কোটি ৬০ লাখ টাকা। পুঁজিবাজারে একমির মোট ২১ কোটি ১৬ লাখ ১ হাজার ৭০০ শেয়ার রয়েছে।
এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের ৫৭ দশমিক ৬৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ৩২ দশমিক ৩৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১০ শতাংশ শেয়ার রয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













