চট্টগ্রামসহ ৩ বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছাল
সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৮-১১ ২১:২১:৩২
প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট শুরু হবে। আজ শুক্রবার এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
শুক্রবার (১১ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক প্রফেসর তপন কুমার সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তীতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এর ফলে চট্টগ্রাম, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট শুরু হবে। অন্যান্য বোর্ডসমূহের পরীক্ষা যথারীতি আগামী ১৭ আগস্ট থেকে প্রকাশিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













