দর বৃদ্ধির শীর্ষে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-১৩ ১৫:৪৪:৫৪


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯৭ বারে ১৯ লাখ ২ হাজার ৮৮৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ১৯ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৩৬ শতাংশ । কোম্পানিটি ৪১৩ বারে ২ লাখ ৮৮ হাজার ৬৪১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৬৩ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা আরামিট লিমিটেডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৩৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫৪৫ বারে ১ লাখ ২৫ হাজার ৫৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৮৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-এমবি ফার্মার ৭.৪৮ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৫.৮০ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৫.৭৪ শতাংশ, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ৫.৪৪ শতাংশ, নিটল ইন্সুরেন্সের ৫.৪০ শতাংশ, সোনালী পেপারের ৫.১৮ শতাংশ এবং ঢাকা ইন্সুরেন্স লিমিটেডের ৩.৮৯ শতাংশ শেয়ারদর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস