দর বৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ফার্মা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-১৪ ১৫:১৯:০৩
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ২ দশমিক ৬৫ শতাংশ। কোম্পানিটি ৫৫০ বারে ৭ লাখ ৫৩ হাজার ২৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮৫ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা নিটল ইন্সুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ২ দশমিক ০৫ শতাংশ । কোম্পানিটি ৩২৯ বারে ১ লাখ ১৩ হাজার ১৩৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৪ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা নাভানা সিএনজির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ২ দশমিক ০৪ শতাংশ । কোম্পানিটি ২৯৮ বারে ২ লাখ ৭ হাজার ১৯৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফার কেমিক্যালের ১.৮৩ শতাংশ, জনতা ইন্সুরেন্সের ১.৮২ শতাংশ, মির আখতিরের ১.৫৭ শতাংশ, কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ১.৫২ শতাংশ, রূপালী ইন্সুরেন্সের ১.৩৭ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১.২৮ শতাংশ এবং রিলায়ান্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ১.০১ শতাংশ শেয়ারদর বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













