বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিএসইর পুষ্পার্ঘ্য অর্পণ ও এতিমদের মাঝে খাবার বিতরণ
সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৮-১৫ ২০:২৬:৩৫
আগস্ট মাস শোকের মাস। শোকাবহ আগস্টের স্মরণে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড মাসব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে।
বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার (১৫ আগস্ট) ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু-এর নেতৃত্বে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন৷
এসময় উপস্থিত ছিলেন ডিএসই’র পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, মোঃ আফজাল হোসেন, রুবাবা দৌলা, মোঃ শহীদুল ইসলাম, মোঃ শাকিল রিজভী, মোঃ শরীফ আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ৷
একই দিন (১৫ আগস্ট) আগারগাও জামিয়া হোসাইনিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ১৫ আগস্টের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু-এর উপস্থিতিতে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া করা হয়৷

এ সময় তার সাথে ছিলেন ডিএসই’র পরিচালক মোঃ শহীদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ৷
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













