শোক দিবসে রূপালী ব্যাংক বরিশাল বিভাগের র‍্যালী আলোচনা সভা ও দোয়া

সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৮-১৫ ২১:৫৫:৪৭


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে শোক র‍্যালী, পুষ্পার্ঘ্য অর্পণ ও ১৯৭৫-এর ১৫ ই আগষ্টে ২৬ জন শহীদের আত্মার শান্তিকামনা করে শোক দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে রূপালী ব্যাংক বরিশাল বিভাগ। একই সাথে খ্বার বিতরণও করেছে প্রতিষ্ঠানটির বরিশাল বিভাগ।

রূপালী ব্যাংক লিমিটেড বরিশাল বিভাগ কর্তৃক আয়োজিত শোক দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক লিমিটেড বরিশাল বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক রোকনুজ্জামান।

এ সময় তিনি বলেন, শোককে শক্তিতে রুপান্তর করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে সকল সহকর্মীকে সততা নিষ্ঠা ও যথাযথ নিয়ম কানুন অনুসরণ করে পথ চলতে হবে। একই সাথে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখার প্রতি গুরুত্বারোপ করেন।

এএ