বাণিজ্যিক ব্যাংক ও ফান্ড ম্যানেজারদের সাথে বসছে বিএসইসি

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৩-০৮-১৬ ১৩:৩৩:৪৬


পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি উন্নয়নের লক্ষে দেশের সকল বাণিজ্যিক ব্যাংক ও ফান্ড ম্যানেজারদের সাথে বসার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় ফান্ড ম্যানেজার ও বেলা ১১টায় বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিদের সাথে বৈঠক করবে বিএসইসি। ওই বৈঠকে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিভিন্ন ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস