দর বৃদ্ধির শীর্ষে ফু-ওয়াং ফুড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-১৬ ১৫:৩৭:৫৯


সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৯৪  শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৯২৪ বারে ৬২ লাখ ৯৮ হাজার ৩৮৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৬ কোটি ৯৪ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা  খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ০৯  শতাংশ । কোম্পানিটি ৩৬৪ বারে ৪ লাখ ৫১হাজার ১৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৪ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা দেশবন্ধু পলিমারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ০৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯৫২ বারে ২১ লাখ ৬৯ হাজার ৪৭৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ২ কোটি  টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ২.১১ শতাংশ, জেনারেশন নেক্সটের ১.৬৩ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ১.৩৫ শতাংশ, ইয়াকিন পলিমারের ১.৩৫ শতাংশ, খান ব্রাদার্সের ০.৮৩ শতাংশ, জেএমআই হসপিটালের ০.৭৭ শতাংশ এবং বাটা সু’য়ের ০.৬৭ শতাংশ শেয়ারদর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস