দর পতনের শীর্ষে রয়েল টিউলিপ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-১৬ ১৫:৪৭:০৪
সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রয়েল টিউলিপ ফ্রাঞ্চাইজ সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ১৭৭ বারে ১৬ লাখ ৪৫৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৬ কোটি ৯৪ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৭৫১ বারে ৪ লাখ ৭৯ হাজার ৮৩৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৬ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা আরডি ফুডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৫৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৭৪৮ বারে ১৯ লাখ ৩ হাজার ৮৬২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ১০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ইমাম বাটনের ৯.৩৩ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৮.৯১ শতাংশ, আরামিট লিমিটেডের ৮.৭৪ শতাংশ, জুট স্পিনার্সের ৮.৫৭ শতাংশ, হাক্কানি পাল্পের ৮.৪৯ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৮.২২ শতাংশ এবং জেমিনি সি ফুডের ৭.৪৯ শতাংশ শেয়ারদর কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













