ইমরান খানের স্ত্রী বুশরাকে জিজ্ঞাসাবাদ
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-১৬ ১৫:৪৩:০৫
তোশাখানা মামলার বিষয়ে জয়েন্ট ইনভেস্টিগেশন টিম (জেআইটি) জিজ্ঞাসাবাদ করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে। তাকে ২০ মিনিট ধরে জিজ্ঞাসাবাদ করে জেআইটি।
মঙ্গলবার (১৫ আগস্ট) ইসলামাবাদের ডিআইজি অফিসে মামলার তদন্তকারী টিম বুশরাকে জিজ্ঞাসাবাদ করে। একই দিন কারাগারে বুশরা বিবি ইমরান খানের সঙ্গে দেখা করেন। তারা প্রায় দুই ঘণ্টা কথা বলেন। তিনি এরপর ডিআইজি অফিসে যান।
সূত্র জানায়, বুশরা বিবিকে জেআইটিতে যোগ দেওয়ার নির্দেশ দেন দায়রা আদালত। জেআইটির সামনে উপস্থিত হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বুশরা। তিনি জানান, জেআইটি তার কাছ ২০টি প্রশ্ন জিজ্ঞাসা করে এবং তিনি সব প্রশ্নের উত্তর দিয়েছেন।
সূত্র: জিও টিভি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














