দর বৃদ্ধির শীর্ষে অলিম্পিক এক্সেসরিজ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-১৭ ১৬:০৬:২০


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬১শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৫৫ বারে ২১ লাখ ৪৯ হাজার ২৭১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৩৮ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৪৫ শতাংশ । কোম্পানিটি ২ হাজার ৭২ বারে ৫ লাখ ৭৫ হাজার ৩৩৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ২১ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৩৮ শতাংশ। কোম্পানিটি ৬ হাজার বারে ৯৩ লাখ ৮৯ হাজার ৪৯৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৭ কোটি ৬২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইয়াকিন পলিমারের ৯.৩৭ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৯.৩৬ শতাংশ, সি পার্ল হোটেলের ৮.৫৭ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৮.৪৭ শতাংশ, ইনটেকের ৭.৮৯ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৭.৭৫ শতাংশ এবং মুন্নু এগ্রোর ৭.৩৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস