দর পতনের শীর্ষে ন্যাশনাল টি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-১৭ ১৬:২০:৫৩


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৮৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩২৯ বারে  ১০ হাজার ১৮০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৪ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে এমবি ফার্মার শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৪৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৮১ বারে ২৬ হাজার ৩৭৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৬৮ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে দশমিক ৭১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৫৫ বারে ১ লাখ ৬৭ হাজার ৫৮৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- রতনপুর স্টিলের ০.৫৪ শতাংশ, মেঘনা পেট্রোলিয়ামের ০.২৪ শতাংশ, কহিনুর কেমিক্যালের ০.০৬ শতাংশ, ইউনিলিভার কনজুমারের ০.০২ শতাংশ এবং রেকিট বেনকিজারের ০.০২ শতাংশ শেয়ারদর কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস