এসএসসিতে ঢাকা বোর্ডে জিপিএ-৫ বাড়লো ১৯৯টি

প্রকাশ: ২০১৬-০৬-০৮ ২০:৩৩:১৩


Dhaka-Board20160608140356ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীন এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে বুধবার। এতে নতুন করে ১৯৯ জন জিপিএ-৫ পেয়েছে। এ নিয়ে ঢাকা শিক্ষাবোর্ডে মোট জিপিএ-৫ পাওয়ার সংখ্যা দাঁড়াল ৪১ হাজার ৩২ জনে। প্রথমে এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ৪০ হাজার ৮৩৩ জন।

ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা বলেন, মোট ৪৩ হাজার ৫৮০ জন প্রার্থী এক লাখ ১৫ হাজার ৯১৮টি পত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে অনুত্তীর্ণ থেকে উত্তীর্ণ হয়েছে ২০৫ জন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১৯৯ জন। এ ছাড়া ফল পরিবর্তন হয়েছে এক হাজার ২৫৮ জনের।

উল্লেখ্য, গত ১১ মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল। এরপর পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হয়।

সানবিডি/ঢাকা/আহো