আজ ২ কোম্পানির পর্ষদ সভা
প্রকাশ: ২০১৬-০৬-০৯ ১০:১৯:২২
কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। কোম্পানি দুইটি হচ্ছে- পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও আর.এন স্পিনিং মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ দুপুর ২টায় হবে।
সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ওই প্রতিবেদন থেকে কোম্পানির লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
উল্লেখ্য, পপুলার লাইফ ইন্স্যুরেন্স ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। অন্যদিকে আর.এন স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ বিকেল সাড়ে ৩টায় হবে।
সভায় কোম্পানির ৩১ মার্চ ২০১৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ওই প্রতিবেদন থেকে কোম্পানির প্রথম প্রান্তিকের তথ্য পাওয়া যাবে।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













