লভ্যাংশ পাঠিয়েছে অ্যাপেক্স ফুটওয়্যার

প্রকাশ: ২০১৬-০৬-০৯ ১৩:১৪:১৮


Apex-Footwareপুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স ফুটওয়্যার সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমের মাধ্যমে লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি। তবে ফোলিও শেয়ারহোল্ডারদের কাছে এখনও লভ্যাংশ পাঠায়নি কোম্পানিটি।

উল্লেখ্য, অ্যাপেক্স ফুটওয়্যার ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

সানবিডি/ঢাকা/এসএস