ব্লক মার্কেটে ১৫ লাখের বেশি শেয়ার লেনদেন

প্রকাশ: ২০১৬-০৬-০৯ ১৮:১১:২৯


share_capitalসপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ব্লক মার্কেটে ১৫ লাখ ৭২ হাজার ৭০৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ছিল ১৩ কোটি ৮৮ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ব্লক মার্কেটে ৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ব্রাক ব্যাংক, ফার কেমিক্যাল, রেনেটা ও ইউনাইটেড এয়ারওয়েজ।

বৃহস্পতিবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে ব্রাক ব্যাংক। আজ ব্যাংকের ৭ লাখ ৩৮ হাজার ৭০৫টি শেয়ার লেনদেন হয়। যার আর্থিক মূল্য ছিল ৩ কোটি ৮১ লাখ টাকা।

ইউনাইটেড এয়ারওয়েজ ৫ লাখ ৭ হাজার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার বাজার মূল্য ছিল ৩৩ লাখ ৪৬ হাজার টাকা।

ফার কেমিক্যাল ২ লাখ ৫০ হাজার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার বাজার মূল্য ছিল ৭৮ লাখ ৩০ হাজার টাকা।

তালিকায় থাকা রেনেটা ৭৩ হাজার ও বার্জার পেইন্টস ৪ হাজার শেয়ার লেনদেন করেছে।