বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৮-২১ ১৮:৩৪:০৮


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে। সোমবার (২১ আগস্ট) রাজধানীর নয়া পল্টনস্থ অফিস প্রাঙ্গণে এ কর্মসূচীর আয়েজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

এ সময় ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান ভুঁইয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুরুল ইসলাম চৌধুরী ও নজরুল ইসলাম-সহ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এএ