সকল হত্যার সঙ্গে আ. লীগ জড়িত : খালেদা
প্রকাশ: ২০১৬-০৬-০৯ ২০:২৭:৩৩

পুলিশ অফিসার বাবুল আক্তারের স্ত্রীসহ দেশে চলমান গুম-খুনের সঙ্গে ‘আওয়ামী লীগ’ ও তার ‘দোসররা’ জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোট আইনজীবী সমিতির ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে বিএনপিপন্থী আইনজীবীদের আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, এদেরকে ধরলেই এসব গুম-খুনের রহস্য উদঘাটন হবে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এই ইফতারের আয়োজন করে।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














