নোবিপ্রবিতে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদবস্ত্র বিতরন

প্রকাশ: ২০১৬-০৬-০৯ ২১:১৬:০৪


zxcবিশ্ববিদ্যালয়ের আশেপাশের ছিন্নমূল ও সুবিধা-বঞ্চিত শিশুদের মাঝে ঈদ-বস্ত্র বিতরণ করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন প্রতিধ্বনির পক্ষ-থেকে ছিন্নমূল ও সুবিধা বঞ্চিত ৪৫ জন শিশুকে ইফতার করিয়ে তাদের মাঝে ঈদের নতুন জামা তুলে দেয়া হয়।

শিশুদের মাঝে নতুন জামা বিতরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের প্রধান আফসানা মৌসুমি, প্রতিধ্বনির সভাপতি আরিফ ইশতিয়াক সায়েম, সাধারণ সম্পাদক রঞ্জু সহ অন্যান্য সদস্য বৃন্দ।

এবারে শিশুদের মাঝে নতুন কাপর বিতরণের ইভেন্টের আহ্বায়ক রিমন বলেন “আমরা হাতেগোনা কয়েক জন সুবিধা-বঞ্চিত শিশুর মুখে হাসি ফটাতে পারি, কিন্তু সমাজের প্রত্যেকটি মানুষ যদি তার নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করে তবে, সমাজ থেকে সুবিধা বঞ্চিত শিশু শব্দটিই হারিয়ে যাবে”।

প্রতিধ্ব্নীর সাধারণ সম্পাদক রঞ্জু বলেন “ একটি শিশুর মুখে হাসি ফোটাতে পারাটা একটা স্বর্গীয় শুখের মত”।

সানবিডি/ঢাকা/আহো