মেক্সিকোতে ট্রেলার-যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-২৩ ১০:০৫:৪৮


মেক্সিকোতে ট্রেলারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এত ১৬ জন নিহত আর আহত হয়েছেন আরও ৩৬ জন।

স্থানীয় সময় মঙ্গলবার (২২ আগস্ট) ভোরে দেশটির মধ্যাঞ্চলের মিয়াহুয়াতলান-কোইক্সটলাহুয়াকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। রয়টার্স জানায়, দুর্ঘটনাকবলিত বাসটিতে ৫২ জন আরোহী ছিলেন। নিহতদের মধ্যে ১৫ জন মেক্সিকান এবং একজন ভেনেজুয়েলার নাগরিক। আহত ৩৬ জন যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মেক্সিকোর আইএনএম মাইগ্রেশন ইনস্টিটিউট বলেছে, বাসে ভ্রমণকারী ৫২ জন যাত্রীর মধ্যে ১০ জন ভেনেজুয়েলার নাগরিক ছিলেন। যুক্তরাষ্ট্রে বৈধভাবে প্রবেশের জন্য তাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে।

এম জি