সোমবার ৫ কোম্পানির লেনদেন চালু
প্রকাশ: ২০১৬-০৬-১২ ১৪:৪২:৩৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির লেনদেন আগামীকাল সোমবার চালু হবে। রেকর্ড ডেটের কারণে আজ কোম্পানিগুলোর লেনদেন বন্ধ রয়েছে।
কোম্পানিগুলো হচ্ছে- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ও আইএফআইসি ব্যাংক।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এর আগে কোম্পানিগুলোর শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে শুরু করেছিল; যা বৃহস্পতিবার শেষ হয়।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













