শেয়ার বিওতে পাঠিয়েছে সোস্যাল ইসলামী ব্যাংক
প্রকাশ: ২০১৬-০৬-১৩ ১০:৩৪:০২
পুঁজিবাজারে তালিকাভুক্ত সোস্যাল ইসলামী ব্যাংক সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ সোমবার সিডিবিএলের মাধ্যমে এই কোম্পানির লভ্যাংশের শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।
উল্লেখ্য, সোস্যাল ইসলামী ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত হিসাব বছরে ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













