ডিএসইতে ঊর্ধ্বমুখী, সিএসইতে নিম্নমুখী

আপডেট: ২০১৬-০৬-১৩ ১২:২২:০০


DSE.CSEঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রয়েছে সূচকের নিম্নমুখী প্রবণতা। আজ বেলা সাড়ে ১২টা ২০ মিনিট পর্যন্ত ডিএসইতে ১৭৪ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর সিএসইতে ১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৪টি কোম্পানির। আর দর কমেছে ৯৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬ টির।

এই সময়ে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক দশমিক ৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪১০ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৪০ পয়েন্টে।

সানবিডি/ঢাকা/এসএস