জামিন পেলেন ছাত্রলীগ নেতা রনি

প্রকাশ: ২০১৬-০৬-১৩ ১২:৩৮:৪১


Roniইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে গ্রেপ্তার নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি হাটহাজারী থানায় দায়ের অস্ত্র মামলায় জামিন পেয়েছেন।

সোমবার দুপুরে হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি ও মো. আকবর হোসেন চৌধুরীর যৌথ বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি জানিয়েছেন রনির আইনজীবী স ম রেজাউল করিম।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত ৭ মে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল কেন্দ্রের বাইরে থেকে অস্ত্রসহ রনিকে আটকের পর তাকে ভ্রাম্যমাণ আদালতে দুই বছর কারাদণ্ড দেয়া হয়।

রনিকে আটকের সময় তার কাছে একটি নাইন এমএম পিস্তল ও ১৫ রাউন্ড গুলি পাওয়ার কথা জানিয়ে পুলিশ অস্ত্র আইনে তার বিরুদ্ধে একটি মামলা করেছিল।

এর আগে গত ২৫ মে ভ্রাম্যমাণ আদালতের দণ্ডের বিরুদ্ধে রনির আপিল মঞ্জুর করে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ নুরুল হুদা।

সানবিডি/ঢাকা/এসএস