‘দুই সহস্রাধিক বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে’
আপডেট: ২০১৬-০৬-১৪ ০৯:৫২:৪৯
গত কয়েকদিনের দেশব্যাপী পুলিশের সাঁড়াশি অভিযানে দুই হাজারেরও বেশি বিএনপির নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘সরকার এখন পর্যন্ত কোনো জঙ্গিকে তারা চিহ্নিত করতে পারেনি। অথচ রমজান মাসে সারাদেশে অনেক সাধারণ মানুষকে গ্রেপ্তার করছে।’
সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে উর্দিপড়া ক্রিমিনাল বাহিনীতে পরিণত করেছে বলেও দাবি করেন রিজভী।
সংবাদ সম্মেলনে রিজভী সারাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান ও সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে সরকারের নানা বক্তব্য নিয়ে কথা বলেন।
রিজভী দাবি করেন, গত কয়েকদিনের সাঁড়াশি অভিযানে সারাদেশে সাত হাজারের মতো গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে বিএনপির ২ হাজার একশো নেতাকর্মী রয়েছে। সরকার মৃত্যু যন্ত্রনায় ছটফট করছে বলে মন্তব্য করেন রিজভী।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














