রাবিতে অফিসার্স সমিতির পূর্ণদিবস কর্মবিরতি
প্রকাশ: ২০১৬-০৬-১৪ ১৬:১৫:০৭
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চাকুরীর বয়স ও বেতন স্কেল বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) এখতিয়ার বহির্ভূত পত্র প্রত্যাহার ও আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন কর্তৃক পেশকৃত ৫ দফা দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে বিশ^বিদ্যালয় অফিসার্স সমিতি।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের লিচু চত্বরে এ অবস্থান কর্মসূচি পালন করে।
রাবি অফিসার্স সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এম জাকিরুল ইসলামের সঞ্চালণায় অবস্থান ধর্মঘটে বক্তব্য দেন, সমিতির সাধারণ সম্পাদক একেএম নজরুল ইসলাম শেলী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডেপুটি রেজিস্ট্রার আবুল কালাম আজাদ, সমিতির সাংগঠনিক সম্পাদক জনাব বজলুর রশিদ, কেন্দ্রীয় গ্রন্থাগারের ডেপুটি লাইব্রেরীয়ান ড. গোলাম মোস্তফা, সংস্থাপনা শাখার ডেপুটি রেজিস্ট্রার শওকত আলী শেখ, সমিতির সাহিত্য সম্পাদক ড. হাবিবা হায়দার লিচু, হিসাব শাখার সহকারী পরিচালক কাজী মামুন রানা, ডেপুটি কন্ট্রোলার শাহ আলম খান প্রমুখ। অবস্থান ধর্মঘটে সমিতির সহ-সভাপতি এম জাহিদুর রহমান সভাপতিত্ব করেন।
অবস্থান ধর্মঘট বক্তারা জানান, অবিলম্বে এ পত্রাদেশ প্রত্যাহার করে ফেডারেশন প্রদত্ত ৫ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি বাস্তবায়ন করতে হবে। এসময় বিশ^বিদ্যালয়ের শতাধিক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













