জবিস্থ বগুড়া জেলা ছাত্রকল্যাণের সভাপতি ফারুক, সম্পাদক সামী

আপডেট: ২০১৬-০৬-২১ ১১:০৯:২১


faruk hossen presidentবগুড়া জেলা থেকে আগত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের সংগঠন বগুড়া জেলা ছাত্রকলাণের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ফারুক হোসেনকে সভাপতি এবং সামী সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলায় এক সাধারণ সভায় সংগঠনটির আহবায়ক ফিরোজ আহমেদের অনুমোদন সাপেক্ষে এ কমিটি গঠন করা হয়।

এতে সহ-সভাপতি হিসেবে রিসান রেজা, রাসেল আহমেদ, আল-মামুন, আরিফুল ইসলাম (পাভেল) ও তানযিমুল ইসলাম সৈকত, যুগ্ম-সাধারন সম্পাদক হিসেবে সাইদুজ্জামান সরকার, হায়দার আলী ও ফাহিম রাহমান, সাংগঠনিক সম্পাদক হিসেবে আবদুল্লাহ রেজওয়ান (বিশাল), সাফায়াত সিয়াম ও তৌফিক হাসান, দপ্তর সম্পাদক হিসেবে সরোয়ার হোসেন আকবর, উপ-দপ্তর রনি সরকার, প্রচার সম্পাদক পদে মহসিন আকবর উপ-প্রচার শুভ দেব, অর্থ সম্পাদক পদে সাজিদুর রাহমান, উপ- অর্থ অলি, ছাত্রী বিষয়ক সম্পাদক পদে মোহতাদিয়া শামিমা, উপ-ছাত্রী শারমিন সুলতানা, তথ্য ও গবেষণা সম্পাদক পদে জাকারিয়া হাবিব, উপ-তথ্য ও গবেষণা শিহাবুল আলম, সমাজ সেবা সম্পাদক পদে সিরাজুল ইসলাম, উপ-সমাজ সেবা নয়ন মিয়া, শিক্ষা সম্পাদক পদে মোত্তালেব মিহির, উপ-শিক্ষা বোরহান উদ্দিন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ফরহাদ আলম, উপ-সংস্কৃতি জাকির হোসেন (সজিব), আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে মিজানুর রাহমান মনির, উপ-আপ্যায়ন সাবিক তাহমিদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে মহিবুর মানিক, উপ-পাঠাগার সাব্বির হোসেন আর কার্যনির্বাহী সদস্য হিসেবে হাসান, রুহুল আমিন, রাফসান, তরুন, সানিভা, চিশতিয়া পারভীনকে নির্বাচিত করা হয়েছে।

সানবিডি/ঢাকা/ইসমাইল/এসএস