লভ্যাংশ পাঠিয়েছে সোস্যাল ইসলামী ব্যাংক
প্রকাশ: ২০১৬-০৬-১৫ ১২:৪৭:০২
পুঁজিবাজারে তালিকাভুক্ত সোস্যাল ইসলামী ব্যাংক ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক ও বিও হিসাবে পাঠিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ব্যাংকটি গত ১২ জুন সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। আর নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে ব্যাংক হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, সোস্যাল ইসলামী ব্যাংক সমাপ্ত হিসাব বছরে ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













