ডিএসই ও সিএসইতে লেনদেন কমেছে

প্রকাশ: ২০১৬-০৬-১৫ ১৫:০৮:০০


DSE copyঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার লেনদেন কমেছে। আজ দুই বাজারেই মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে প্রায় ৮ শতাংশ লেনদেন কমেছে। আর সিএসইতে প্রায় ১৬ শতাংশ লেনদেন কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৩৫৭ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল এ বাজারে লেনদেন হয়েছিল ৩৮৭ কোটি ৮২ লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে আজ ৩০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন কমেছে।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪১১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৫২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৩৭ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৬৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির।

সানবিডি/ঢাকা/এসএস