জবি আবৃত্তি সংসদের সভাপতি অমিতাভ রায় ও সাধারণ সম্পাদক গোলাম কবীর
প্রকাশ: ২০১৬-০৬-১৫ ১৮:১৬:৩০
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি চর্চার অন্যতম বৃহৎ প্লাটফর্ম জবি আবৃত্তি সংসদের ২০১৬-২০১৭ইং এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষিত হয়েছে। আজ দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়টির অবকাশ ভবনের চতুর্থ তলায় জবি আবৃত্তি সংসদের কার্যালয়ে ২৫ সদস্য বিশিষ্ট্য কমিটির চূড়ান্ত ঘোষণা দেন বিষয়ক কমিটি।
সভাপতি নির্বাচিত হয়েছেন মনোবিজ্ঞান বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী অমিতাভ রায় এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী গোলাম কবীর।
উল্লেখ্য , ইতোমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৬টি ডিপার্টমেন্টে জবি আবৃত্তি সংসদের বিভাগীয় কমিটি ঘোষিত হয়েছে। সংগঠনটি ক্যাম্পাসের সর্ববৃহৎ সাংস্কৃতিক সংগঠনে পরিণত হয়েছে।
সানবিডি/ঢাকা/আলামিন/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













