সংশোধনের পর ইপিএস বেড়েছে এ্যাপোলো ইস্পাতের
প্রকাশ: ২০১৬-০৬-১৬ ১৪:১৬:৫৫
প্রকৌশল খাতের কোম্পানি এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্সের তৃতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয় বা ইপিএস সংশোধনের পর বেড়েছে। সংশোধনের পর কোম্পানির ইপিএস ২ পয়সা বা ৯ শতাংশ বেড়েছে।
কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সংশোধন করলে এই তথ্য পাওয়া যায়।
ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটি বছরের প্রথম ৩ মাসে (জানুয়ারি,১৬-মার্চ,১৬) শেয়ার প্রতি আয় করেছে ২৫ পয়সা। সংশোধনের আগে কোম্পানিটির ইপিএস ছিল ২৩ পয়সা।
আলোচিত সময়ে কোম্পানিটির এনওসিএফপিএস ৪ টাকা ৪৪ পয়সার পরিবর্তে ৪ টাকা ১৬ পয়সা হবে। এছাড়া কোম্পানির অন্যান্য তথ্য আগের মতোই থাকবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













