হেরিটেজ আর্কাইভ বন্ধুসভার নতুন কমিটি ঘোষণা
প্রকাশ: ২০১৬-০৬-১৬ ২০:৩৯:৩১
সোহরাব হোসেনকে সভাপতি ও আমিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট হেরিটেজ আর্কাইভ বন্ধুসভার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কাজলায় অবস্থিত হেরিটেজ আর্কাইভের নিজস্ব কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠানে এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মাহাবুবুর রহমান।
এ কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি শাহাদাৎ হোসেন, মামুন অর রশিদ, ইশরাত জাহান শান্তা, সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল করিম সজল ও কার্যনির্বাহী কমিটির সদস্য সোহানুর রহমান সোহান প্রমুখ।
মারুফুল আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক গোলাম সারওয়ার, হেরিটেজ আর্কাইভের সহ-সভাপতি রাছিবুল নাহিদ, এ কে এম আবদুল্লাহ আলামিন ও মার্স্টাসের শিক্ষার্থী হৈমন্তী। এসময় ইতিহাস বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০২ সালের মার্চ মাসে ইতিহাস ও ঐতিহ্য রক্ষার্থে এবং বিভিন্ন দলিল-দস্তাবেজ সংরক্ষণের উদ্দেশ্যে এ হেরিটেজ আর্কাইভ প্রতিষ্ঠানটি তৈরি করেন অধ্যাপক ড. মাহাবুবুর রহমান।
সানবিডি/ঢাকা/হৃদয়/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













