ঢাকাস্থ চাঁদপুরের হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৬-০৬-১৭ ২২:০৩:১১


IMG_2473019886139চাঁদপুরের হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা এর উদ্যোগে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।  ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন  এ জেড এম আজিজুর।

ইব্রাহিম খলীল শামীমের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স‌মি‌তির সভাপতি আলহাজ্ব একেএম মু‌জিবুর রহমান স্বপন।

আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি ড. মোঃ শাহাদ‌াত হো‌সেন, সাধারন সম্পাদক প্র‌ফেসর ড, আবদুল কা‌দির, অর্থ সম্পাদক জনাব আবুল কালাম আজাদ, সহ সম্পাদক ড, স‌লিম উল্লাহ স‌লিম , মোঃ হাফিজুর রহমান, এড‌ভো‌কেট মোখ‌লেছুর রহমান পাটওয়ারী, মোঃ মু‌জিবুর রহমান পাটওয়ারী, মোঃ ম‌হিউ‌দ্দিন, মোঃ রেজ্জাকুল হায়দার খোকন।

ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত করেন ঢাকা বিশবিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ও সমিতির সাধারণ সম্পাদক ড.আব্দুল কাদের।

ইফতার মহফিলে সমিতির সদস্যসহ বিপুল সংখক ঢাকাস্থ হাইমচরবাসী ও বি‌ভিন্ন বিশ্ব‌বিদ্যালয় ক‌লে‌জের ছাত্রছাত্রীরা অংশগ্রহন করে।

সানবিডি/ঢাকা/ইমরান/আহো