ডিএসইর এমডির সাথে শেলটেক ব্রোকারেজের সিইও’র শুভেচ্ছা বিনিময়
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৩-১০-০২ ১৩:৫৪:৪১
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালকের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়ে করেন শেলটেক ব্রোকারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেসবাহ উদ্দিন খান এবং হেড অফ কমপ্লায়েন্স আবু মারাজ।
নিকুঞ্জস্থ ডিএসই ‘র প্রধান কার্যালয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালকের প্রতি শেলটেক ব্রোকারেজ লিমিটেড তাদের পূর্ণাঙ্গ সমর্থন এবং তার উত্তরোত্তর সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করেন। তার অভিজ্ঞতা ও গতিশীল নেতৃত্বের প্রতি আস্থা রেখে ভবিষ্যতে বাংলাদেশের পুঁজিবাজার এগিয়ে যাবে এবং একটি উন্নত এবং আন্তর্জাতিক মানের পুঁজিবাজারে রূপান্তরিত হবে এই কামনা ব্যক্ত করেন।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













