হিফযুল কুরআন প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর সাফল্য
আপডেট: ২০১৬-০৬-১৮ ১৮:৩৩:২৮
আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০১৬ তে প্রথম স্থান অর্জন করে বিশ্বে পরিমন্ডলে বাংলাদেশের মুখকে আরো একবার উজ্জল করেছে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ছাত্র হাফেয আব্দুল আখের।
গত গত শুক্রবার (১৭ জুন’ ২০১৬ইং) তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত “আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০১৬ইং” সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তুরস্কের সম্মানিত প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান।
তার এই সাফল্যে আমরা মহান আল্লাহর কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি বলে জানিয়েছেন দানযীমুল উম্মাহ কর্তৃপক্ষ।
উল্লেখ্য, তানযীমুল উম্মাহর ছাত্ররা বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম স্থানসহ বারোবার সেরা তালিকায় স্থান অর্জন করেছে।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













