রাবিতে নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২৩-২৭ অক্টোবর
প্রকাশ: ২০১৬-০৬-১৮ ১৬:৪৮:৪৭
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ থেকে ২৭ অক্টোবর। শনিবার দুপুওে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে সভায় ভর্তি পরীক্ষার উপ-কমিটির এই সিদ্ধান্ত গৃহিত হয়। আবেদনসহ ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িৎঁ.ধপ.নফ ও গণমাধ্যমে প্রকাশ করা হবে।
সানবিডি/ঢাকা/হৃদয়/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













